287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

#
news image

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলার নবগঠিত কমিটির সম্মানিত সদস্য জনাব আবুল বাসার সিদ্দিকী।তিনি শিবচর উপজেলার বুদ্ধিজীবী চত্বরে গণসংযোগ ও আলোচনা সভার আয়োজন করেন।

শনিবার(১৮ অক্টোবর) বিকালে শিবচর উপজেলা বিএনপি ও ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল, এবং সর্বস্তরের মানুষদের নিয়ে এই গণসংযোগের সভা অনুষ্ঠিত হয়।গণসংযোগে সভায় বক্তব্য শেষে তিনি বুদ্ধিজীবী চত্বর হয়ে শিবচর একাত্তর চত্বর ঘুরে বিশাল এক র‍্যালি করেন সবশেষে কলেজ মোড়ে এসে এর সমাপ্তি ঘোষণা করেন।

গণসংযোগে আবুল বাসার সিদ্দিকী বলেন,শিবচরের জনগণের ভালবাসায় আমি মুগ্ধ হয়েছি।আজকে শিবচরের হাজার হাজার জনগণ এসেছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আমার যে ত্যাগ ও কৃতিত্ব রয়েছে আমি আশাবাদী দল আমাকে শিবচরে অবশ্যই মনোনীত করবেন। 

লিফলেট বিতরণ ও গণসংযোগ উপস্থিত ছিলেন-বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র শিবচর পৌর শাখার যুগ্ম-আহবায়ক মোঃ হাসান আব্দুল্লাহ্, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেদি হাসান,শিবচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মঈন বেপারী, শিবচর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাবীব দেওয়ান,মাদরীপুর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বিএম নাজমুল হাচান মিলন,শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাহাত মল্লিক,সরকারী বরহামগঞ্জ কলেজের ছাত্রদল নেতা হিমেল,শিবচর উপজেলা বিএনপি'র নেতা আনোয়ার বেপারী,নোয়াব বেপারী সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

শিবচর উপজেলা প্রতিনিধি

১৮-১০-২০২৫ রাত ৯:২২