287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

শৈলকুপায় পুত্রবধুকে কুপিয়ে হত্যা ! ঘাতক শ্বশুর আটক

#
news image

ঝিনাইদহের শৈলকুপায় মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বটির কোপে লিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত লিমা উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী।

জানা যায় রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর মুকুল শেখকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে নিজ ঘর থেকে বাড়ির উঠানে যান পুত্রবধু লিমা খাতুন। এ সময় উঠানে দাড়িয়ে থাকা শ্বশুর মুকুল শেখ হাতে থাকা বটি দিয়ে পুত্রবধূর শরীরে আঘাত করেন। তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, “লিমা খাতুনকে আমরা মৃত অবস্থাতেই পেয়েছি। তার বুকের ওপর ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল, যা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে ।”

শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত মুকুল শেখকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।”

ঝিনাইদহ প্রতিনিধি

২৬-১০-২০২৫ দুপুর ১:৩৫