287628
শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

মরহুম ডাঃ সেরাজুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোল্লা পাড়া চ্যাম্পিয়ন

#
news image

শেরপুরের শ্রীবরদীর কারারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম ডাঃ সেরাজুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

কারারপাড়া যুবসমাজ আয়োজিত ও ২৫ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহমুদুল হক রুবেল। হামিদুল হক শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপম, শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালসহ আরো অনেকে। 

তীব্রপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলায় শেরপুর খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে মোল্লা পাড়া ইয়ং স্টার ক্লব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাব প্রথমে মোল্লা পাড়া ইয়াং স্টার ক্লাবকে ১ গোল দিলেও পরে দুটি আত্মঘাতি গোলসহ ৩ গোল হজম করে বসে। পরে একটি গোল পরিশোধ করে খেলায় ফিরে আসে ক্লাবটি। কিন্তু এরইমধ্যে মোল্লা পাড়া ইয়াং স্টার ক্লাবের ইমরান অবৈধভাবে মারাত্মক ফাউল করায় লাল কার্ড খেয়ে বসে। এতে সতীর্থ খেলোয়াড় সীজার রেফারিকে মারপিট করলে দর্শকরা ও এলাকার লোকজন মাঠে ঢুকে পড়ে। এতে কিছুক্ষন খেলা বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হলেও শাপলা চত্বর স্পোর্টিং ক্লাব আর গোল পরিশোধ করতে পারেনি। এতে ৩-২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় মোল্লা পাড়া ইয়াং স্টার ক্লাব। 

খেলায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, গ্রামে গঞ্জে এখন মাদক কারবারি, মোবাইল জুয়ায় ছেয়ে গেছে। বিগত ১৬ বছর সুষ্ঠু ক্রীড়া চর্চা ও বিনোদন না থাকায় যুবকরা বিপদগামী হয়ে পড়েছে। আমাদের যুবসমাজকে রক্ষা করতে হলে তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। এধরনের উদ্যোগ নিতে হবে। 

খেলায় শক্তিশালী ১৬টি দল অংশ গ্রহণ করেছিল।

শেরপুর প্রতিনিধি

২৬-১০-২০২৫ দুপুর ৩:৪৬