287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

#
news image

বর্ণাঢ্য র‌্যালি, ব্যানার-ফেস্টুন ও শ্লোগানে মুখরিত পরিবেশে মাদারীপুরে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার দুপুরে জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এতে কেন্দ্রীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও জেলার হাজারো যুবকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় ফিরে আসবে। নতুন প্রজন্মের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গঠনের মধ্য দিয়েই দেশ এগিয়ে যাবে উন্নয়নের পথে। বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে দারিদ্র্য ও বৈষম্যের অবসান ঘটবে।

তারা অভিযোগ করে বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের দমননীতির বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা সবাইকে সতর্ক করে বলেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশে যেন আর কখনো স্বৈরাচারের দোসররা মাথা তুলে দাঁড়াতে না পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনের মনোনয়নপ্রত্যাশি মিল্টন বৈদ্য।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বিএম আরিফুর ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক বাশার মাতুব্বরসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

মাদারীপুর জেলা প্রতিনিধি

২৭-১০-২০২৫ দুপুর ৪:৪