287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

ভোলার বেতুয়া নদী বন্দর টার্মিনাল ও গাছিরখাল লঞ্চঘাট উদ্বোধন

#
news image

চরফ্যাশনের বেতুয়ায় প্রবহমান মেঘনা নদীর সাথে নদী বন্দর টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টায় তিনি মেঘনা নদী তীরবর্তী বেতুয়ায় ফিতা কেটে যাত্রীদের জন্য টার্মিনালটি খুলে দেন।

পরে টার্মিনালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এক মতবিনিময় অনুষ্ঠানে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ঢাকার সঙ্গে চরফ্যাশনের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদীবন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন টার্মিনাল ভবন বাংলাদেশের কোথাও আমার চোখে পড়েনি। টার্মিনালটি আপনাদের, এটাকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের। এ অঞ্চলের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে, এই প্যাডেল স্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে। তবে সপ্তাহে এক দিন ঢাকা-ভোলা নৌপথে চলবে।’

তিনি আরও বলেন, আমাদের দেশে বহু নদী রয়েছে, এই নদী গুলো আমাদের জন্য আশীর্বাদ, আমাদের ঐতিহ্যের বাহক। নদীকে বাঁচিয়ে রাখতে হবে। ভোলার প্রায় ১৭ লাখ মানুষ এই টার্মিনালের সুবিধা ভোগ করবে।

উপদেষ্টা বলেন, একসময় পদ্মায় ইলিশ ধরা পড়ত, এখন তা নামতে নামতে চাঁদপুর হয়ে ভোলায় আসে। বর্তমানে ভোলার ইলিশই সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা যদি এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরও স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারবে।

তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা এবং আমরা সেটাই করে যাচ্ছি।

এ সময় বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বক্তব্য রাখেন।

‎পরে বিকেল ৪:৩০টার দিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছির খাল লঞ্চঘাটে নবনির্মিত পন্টুনের উদ্বোধন করেন।

উল্লেখ্য, বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় সাধারন মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুবিধার্থে নৌপরিবহন মন্ত্রণালয় দেশের দুর্গম অঞ্চলে নৌযোগাযোগ ব্যবস্হা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় আজ ভোলার চরফ্যাশনে বেতুয়া নদী বন্দর টার্মিনাল ও গাছিরখাল লঞ্চঘাট উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা। ইতোপূর্বে ভোলাসহ দেশের প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে স্থাপন করা হয়েছে। শত বছরের ঐতিহ্য ধরে রাখতে ও নৌপর্যটন খাতের উন্নয়নে ঢাকা বরিশাল রুটে শতবর্ষী পিএসমাহসুদ চালু করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

২৭-১০-২০২৫ রাত ৮:৭