287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ড. আনিসুজ্জামান চৌধুরীর পাকিস্তান সফর

#
news image

মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থনীতি) ড. আনিসুজ্জামান চৌধুরী দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বর্তমানে পাকিস্তান সফর করছেন।

আজ সকালে তিনি ইসলামাবাদে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ে স্টেট মিনিস্টার ফর ফাইন্যান্স বিলাল আজহার কায়ানি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, জরুরি পণ্য ও যাত্রী পরিবহনের জন্য ফেরি সার্ভিস চালুসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

দুপুরে ড. আনিসুজ্জামান চৌধুরী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অফ পাকিস্তান (SECP)-এর চেয়ারম্যানের সাথে বৈঠক করেন। বৈঠকে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের বিষয়ে উভয় দেশের অবস্থান ও সম্ভাব্য নীতিগত সহযোগিতা নিয়ে প্রেজেন্টেশন ও আলোচনা হয় ।

বিকেলে তিনি ফেডারেল ট্যাক্স ওমবুডসম্যানের কার্যালয় পরিদর্শন করেন এবং প্রশাসনিক ও কর ব্যবস্থার উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

এই সফরকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যায়।

নিজস্ব প্রতিবেদক

২৯-১০-২০২৫ দুপুর ১:২১