287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে -পরিবেশ উপদেষ্টা

#
news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের অন্যতম বড় সামাজিক সমস্যা ও স্বাস্থ্যঝুঁকির কারণ শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি মন্ত্রণালয় গৃহীত প্রকল্প যাতে বাস্তবায়িত হয়, সেজন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন।

সভায় উপদেষ্টা শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সংগঠনগুলোকে একযোগে এগিয়ে আসতে হবে। শব্দদূষণ রোধে স্থানীয় প্রশাসনকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয়ের পাশাপাশি সবার যৌথ দায়িত্ব। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশগত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে। উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মোঃ খায়রুল হাসান এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক

৩০-১০-২০২৫ রাত ১২:১২