287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

দিনাজপুরে কৃষি প্রণোদনায় বিনা মূল্যে ৭৭৫ জন কৃষককে বীজ ও সার প্রদান

#
news image

দিনাজপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৭৭৫ জন কৃষকের মাঝে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজের বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্প‌তিবার সকা‌লে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম।

দিনাজপু‌রে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজের বীজ ও ফস‌লের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়। 

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে কৃষি প্রণোদনা কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী ভূ‌মি ক‌মিশনার বোরহান উদ্দিন, উপ‌জেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, সি‌নিয়র উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা শার‌মিন আখতার, কৃ‌ষি সম্প্রসারণ অ‌ফিসার সুরভী আক্তার, উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমূখ।

এ সময় দিনাজপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৭৭৫ জন কৃষকের মাঝে ২০ কেজি করে (বিএপি ও এমওপি সার) সার এবং ১ কেজি করে সরিষা বীজ উপহার দেয়া হয়।

দিনাজপুর প্রতিনিধি

৩০-১০-২০২৫ দুপুর ৪:৪৭