287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে আকস্মিক স্বাস্থ্য সচিব

#
news image

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান আজ সকালে উত্তরাস্থ কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান। এসময় তিনি হাসপাতালটির নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ৬ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি জনবল নিয়োগ, আসবাবপত্র ও যন্ত্রপাতি ক্রয়সহ অন্যান্য সকল কাজ যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

স্বাস্থ্য সচিব বলেন, উত্তরা এলাকায় একমাত্র সরকারি হাসপাতাল হওয়ায় এখানে জরুরি বিভাগে রোগীর সংখ্যা অনেক। সে তুলনায় হাসপাতালের প্রস্তুতি দূর্বল। জরুরি বিভাগকে আরো বেশি কার্যকর করা, জরুরি অপারেশনের ব্যবস্থা করা এবং বন্ধ হওয়া ১০টি আইসিইউ দ্রুত চালু করার উদ্যোগ নিতে হবে।

তিনি হাসপাতালের পরিচ্ছন্নতাসহ সার্বিক পরিবেশের উন্নয়ন করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে রোগীদের জন্য দেয়া খাবার পরীক্ষা করে সন্তোষজনক পাওয়া যায়।

এসময় তাঁর সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা: মঈনুল হাসান।

নিজস্ব প্রতিবেদক

৩১-১০-২০২৫ বিকাল ৬:২৭