287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

‎তিস্তা রক্ষায় তরুণদের ঐক্যের আহ্বান

#
news image

তিস্তা নদী রক্ষায় চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তরুণদের সংগঠন জেন-জি লালমনিরহাট আয়োজন করেছে “জাগো বাহে, তিস্তা বাঁচাই” শিরোনামে ফ্ল্যাশমব। আজ বৃহস্পতিবার লালমনিরহাটে এই কর্মসূচি উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে লালমনিরহাটের মহেন্দ্রনগর, মোস্তফিরহাট ও বড়বাড়ি এলাকার ঢাকা লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে এ ফ্লাশমব সফলভাবে সম্পন্ন হয়েছে। এ ফ্লাশমবের উদ্বোধন করেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি লালমনিরহাট সদর আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎ফ্ল্যাশমবে অংশগ্রহণ করেছিলেন হাজার হাজার মানুষ, যেখানে ছিলেন তরুণ-তরুণী, প্রবীণ নাগরিক, জেলে, কৃষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা। তারা একযোগে নৃত্য, নাট্যাভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেন তিস্তা নদীভাঙনের করুণ বাস্তবতা—কীভাবে গ্রামের মানুষ ঘরছাড়া হচ্ছে, হাজার হাজার পরিবার জীবিকার পথ হারাচ্ছে এবং এলাকার সংস্কৃতি ও জীবনশৈলী বিপর্যস্ত হচ্ছে।

‎পুরো আয়োজন জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল একটাই স্লোগান— “জাগো বাহে, তিস্তা বাঁচাই!”

‎এসময় জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল, সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন, স্থানীয় শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎ফ্ল্যাশমবে অংশ নেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন এবং অদম্য যুব সংগঠন-এর সদস্যরা, যারা নৃত্য, সংগীত ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে আয়োজনে সৃজনশীলতা ও প্রাণচাঞ্চল্য যোগ করেন।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

৬-১১-২০২৫ বিকাল ৬:২১