287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

দিনাজপুর-২ আসনে বিএনপি'র প্রার্থীতা পরিবর্তনের দাবিতে কাফন মিছিল

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে বিএনপি'র প্রার্থীতা পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দিনাজপুর। ফুঁসে উঠেছে দলীয় নেতা-কর্মীরা। কাফনের কাপড় পড়ে মানব্বন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশা তিন প্রার্থীর  সমর্থকরা।

আজ শুক্রবার ( ৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত দিনাজপুরের বিরল উপজেলার প্রাণকেন্দ্র স্থলবন্দর মোড়ে কাফনের কাপড় পড়ে মানব্বন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশী তিন প্রার্থী আ.ন.ম. বজলুর রশিদ কালু, মোজাহার হোসেন ও শিক্ষক মঞ্জুরুল  আলম মঞ্জুর সমর্থকরা ।

এসময় বক্তরা, আওয়ামীলীগের পূণর্বাসনকারী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিল করে যে বিএনপির যে কোন ত্যাগি নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানায়।

অন্যথায় নির্বাচনে বিএনপির ভরাডুবি আশংকা করেন তারা।

বক্তব্য রাখেন, দিনাজপুর-আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিন প্রার্থী আ.ন.ম. বজলুর রশিদ কালু, মোজাহার হোসেন ও মঞ্জুরুল আলম মঞ্জু, বিএনপি নেতা ভিপি হামিদুল, প্রফেসর মিজানুর রহমান, ইসকান্দার হাসান, আবুল চকালাম আজাদ, মাহমুদ আলম মাদুল, হোসেন  আলীসহ  অন্যরা।

এ সময় কাফনের কাপড় পড়ে বিএনপি'র সদ্য মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ পিনাকের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং মনোনয়ন প্রত্যাশী তিন প্রার্থীর সমর্থকরা।

সমাবেশে বিক্ষোভকারীরা "হটাও পিনাক চৌধুরী, বাঁচাও ধানের শীষ, অনুপ্রবেশকারি হাইব্রীড নেতা তাড়াও-বিএনপিকে বাঁচাও, আওয়ামীলীগের দালাল পিনাক চৌধুরীর মনোনয়ন বাতিল চাই, বিএনপিকে বাঁচাতে এর বিকল্প নাই" বলে স্লোগান দেয়।

দিনাজপুর প্রতিনিধি

৭-১১-২০২৫ রাত ১১:২৫