287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও গনমিছিল অনুষ্ঠিত

#
news image

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারন সম্পাদক আবুল বাসার সিদ্দিকীর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি ও গন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (৮নভেম্বর) বিকেলে শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর-১ শিবচর আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সিদ্দিকীর আয়োজনে একটি র‍্যালি ও গন মিছিল কলেজ মোড় থেকে শুরু হয়ে শিবচর পৌরসভার সামনে গিয়ে র‍্যালিটি শেষ করেন। পরবর্তীতে সেখানেই তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও গন মিছিল শেষে আবুল বাসার সিদ্দিকী বলেন "আমি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে আমি একাধিক মামলা খেয়েছি, দীর্ঘদিন জেলখানায় ছিলাম। আওয়ামী সরকারের সময় আমার বাবার মৃত্যুর সময় আমি জন্মদাতা পিতার জানাযার নামাযেও অংশ নিতে পারিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে যোগ্য মনে করে নমিনেশন দেয় তাহলে আমি দলের সম্মান রাখতে বিজয় অর্জনের জন্য চেষ্টা করবো। দলের সিদ্ধান্তকেই আমি সর্বাধিক প্রাধান্য দেবো। এ সময় বক্তারা বলেন" ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সৃষ্টি না হলে আমরা গণতন্ত্র ফিরে পেতাম না।দেশে একদলীয় শাসনব্যবস্থা সৃষ্টি হতো। ৭ নভেম্বর সৃষ্টি হওয়ার কারনে বাংলাদেশে সকল দল রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান আব্দুল্লাহ, শিবচর উপজেলা যুবদলের আহব্বায়ক প্রার্থী মুহিন বেপারী, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি নুরুল আমিন আল আমিন, ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাহাত মল্লিক, ছাত্রনেতা মেহেদী হাসান, ফোরহাদ মোল্লা সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা প্রতিনিধি

৮-১১-২০২৫ বিকাল ৭:২৯