শিবচরের গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিবচর উপজেলা প্রতিনিধি
৮-১১-২০২৫ রাত ৮:৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর-১(শিবচর) আসনের মনোনীত এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধার সাথে শিবচর ও মাদারীপুরে কর্মরত গণমাধ্যমের কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে শিবচর ৭১ চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিবচর পৌর জামায়াতে ইসলামীর আমির বেলায়েত হোসেনের সভাপতিত্বে শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর শুরার কর্মপরিষদ সদস্য মাওলানা তৌফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধা বলেন,গণমাধ্যম সমাজের দর্পণ, তাই রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো।শিবচর থেকে মাদক চিরতরে নির্মূল করবো ইনশাআল্লাহ। আমরা শিবচরবাসী সকল জনগন মিলে মাদকের বিষয়ে সোচ্চার হবো।এ মতবিনিময় সভায় স্থানীয় জামায়াত নেতাকর্মীরাও অংশ নেন এবং সাংবাদিকদের সঙ্গে একটি পজিটিভ ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় সারোয়ার হোসাইন মৃধা আরো বলেন, আমাকে যদি এমপি নির্বাচিত করা হয়,তাহলে আমি সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শিবচরটাকে সাজাতে চাই। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ আমাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। এবারের ভোট হবে ইতিহাসের সেরা ভোট।আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্নভাবে বাংলাদেশের জনগন ভোট দিতে পারবে। আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারিনি।বিগত দিনে জনগনের জানমালের কোন নিরাপত্তা ছিলোনা।সময় এসেছে স্বাধীনভাবে চলার,স্বাধীন মতামত প্রকাশ করার।ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমান শিকদারসহ শিবচর ও মাদারীপুরের বিভিন্ন গণমাধ্যমের কর্মীগন এ সময় উপস্থিত ছিলেন।