287628
শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গাইবান্ধায় পদোন্নতি বঞ্চিত বিসিএস প্রভাষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

#
news image

বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারদের পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদন্নোতির দাবিতে সারা দেশের ন্যায় গাইবান্ধায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ০৯ নভেম্বর সকালে গাইবান্ধা সরকারী কলেজ মাঠে জেলা বিসিএস সাধারন শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা বিসিএস সাধারন শিক্ষা প্রভাষক পরিষদের আহব্বায়ক আব্দুল কাইয়ুম আজাদ, সদস্য সচিব মিজানুর রহমান , শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মাসুদুর রহমান, বিসিএস সাধারন শিক্ষা প্রভাষক পরিষদ কলেজ শাখার আহব্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব ইফতেখারুল রহমান সহ প্রমুখ।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে নেওয়া প্রভাষকরা জানান, এক যুগ পার হলেও পদোন্নতি পাননি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অসংখ্য কর্মকর্তা। জুলাই বিপ্লবের পর দেশের বিভিন্ন সেক্টরে পদোন্নতি হলেও শিক্ষা ক্যাডারে কর্মরত প্রভাষক পর্যায়ের কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন। সেজন্য বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে অবিলম্বে পদোন্নতির দাবিতে তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হলে তারা কর্মবিরতিতে যাওয়া হুঁশিয়ারি দেন।

গাইবান্ধা জেলা প্রতিনিধি

৯-১১-২০২৫ দুপুর ২:১১