287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় গাক এনজিও কর্মী নিহত

#
news image

শরীয়তপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শুভ মন্ডল (৩০) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। 

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা সড়ক বিভাগের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি শুভ মন্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মধ্য বানীয়ারি এলাকার অজয় মন্ডলের ছেলে। তিনি শরীয়তপুরে একটি এনজিও 'গ্রাম উন্নয়ন কর্মতে(গাক) কর্মরত ছিলেন। 

গ্রাম উন্নয়ন কর্ম ও পুলিশ সূত্রে জানা যায়, শুভ মন্ডল ছয় মাস পূর্বে এনজিও গ্রাম উন্নয়ন কর্ম শরীয়তপুরে যোগদান করেন। সম্প্রতি তার বিয়ের জন্য কনে দেখা সম্পন্ন হয়। আগামী শুক্রবার বাড়ি ফিরে বিয়ের দিনতারিখ দেয়ার কথা ছিলো। রোববার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় মাঠ পর্যায়ের কাজ শেষ করে অফিসে ফিরছিলেন তিনি। এসময় তিনি পুলিশের সুপারের বাসভবনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এবং তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শুভ। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এনজিও গ্রাম উন্নয়ন কর্মের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, শুভ ছয় মাস আগে আমাদের এখানে যোগদান করে। ছেলে হিসেবে সে বিনয়ী ও ভদ্র ছিলো। আগামী সপ্তাহে বাড়ি ফিরে শুভর বিয়ের দিনতারিখ পড়ার কথা ছিলো। আজ সন্ধ্যায় কাজ শেষে অফিসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আমরা প্রশাসনের কাছে দাবী জানাই, এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় শুভ নামের ছেলেটি ঘটনাস্থলেই নিহত হয়েছে। আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

শরীয়তপুর প্রতিনিধি

৯-১১-২০২৫ রাত ৯:২৪