মানিকগঞ্জের দৌলতপুরে অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ
সাটুরিয়া প্রতিনিধি
১০-১১-২০২৫ দুপুর ৪:৪৩

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তরের অর্থায়নে সুবিধাবঞ্চিত ও দুস্থ-অসহায় ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (১০নভেম্বর) দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মহাসিনউল হাসান।
এ সময় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দৌলতপুর উপজেলার সুবিধা বঞ্চিত দুস্থ -অসহায় ৭৬ জনের মাঝে এক বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা ও ৬ জনকে দুই বান্ডেল ঢেউটিন নগদ ৬ হাজার টাকা ৩ জনকে তিন বান্ডেল ঢেউটিন ও ৯ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করেন।