287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

কক্সবাজার রেজুখাল বিজিবি চেকপোস্টে ৪০ হাজার পিচ ইয়াবাসহ আটক ১

#
news image

বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের টহলদল টেকনাফগামী একটি চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মীর মোশাররফ হোসেন জিসান (২৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে।

আজ মঙ্গলবার বিকেলে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুখাল চেকপোস্টের টহলদল একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফগামী একটি চান্দের গাড়ি তল্লাশী করে চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত চান্দের গাড়ি ১টি এবং REDMI NOTE 12 5G স্মার্টফোন ১টি জব্দ করে। এসময় চান্দের গাড়ির চালক মহেশখালী উপজেলার কুতুবজম পূর্বপাড়ার বজল মিয়ার ছেলে মীর মোশাররফ হোসেন জিসানকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন,

“বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব সফল অভিযানের ফলে সীমান্ত এলাকায় জনমনে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

কক্সবাজার প্রতিনিধি

১২-১১-২০২৫ সকাল ৯:১৯