287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

মহাদেবপুরে বন্ধ ইট ভাটা চালুর দাবীতে মানববন্ধন

#
news image

মহাদেবপুরে বন্ধ ইট ভাটা চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি মহাদেবপুরের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ইট ভাটা মালিক শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে শ্রমিকরা শ্লোগান দেয় ইট ভাটা বন্ধ কেন প্রশাসন জবাব চাই, হয় কাজ দে নয় তো ভাত দে সহ বিভিন্ন শ্লোগান দেয়।

শ্রমিকরা বলেন এ উপজেলায় ইট ভাটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ২০ হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে। ভাটা বন্ধ থাকলে এ সব শ্রমিকদের অনাহারে থাকতে হবে।

সমাবেশে শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন সোহেল রানা, উত্তম কুমার, মাসুদ রানা, মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন, আলমগীর রহমান প্রমুখ। সমাবেশ শেষে এসব ইট ভাটা চালুর দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর পরিবেশ অধিদপ্তর উপজেলার প্রায় ১১টি ইট ভাটা বন্ধের নির্দেশ দেয়।  

নওগাঁ প্রতিনিধি

১২-১১-২০২৫ দুপুর ৩:১৮