287628
শিরোনামঃ
বোরকাপরে বোমা বিস্ফোরণ ও হামলার অভিযোগ, গণপিটুনিতে নিহত ১ উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে মনিরুল ইসলাম মনির জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

শরীয়তপুর-১ আসনে এনসিপির মনোনয়ন চাইলেন রিয়াজ মোর্শেদ

#
news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র শাপলা কলি প্রতীকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক রিয়াজ মোর্শেদ। বুধবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রিয়াজ মোর্শেদ বওলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে এনসিপির জন্ম হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকেই রায় দিবে, ইনশাআল্লাহ। আর আমি নির্বাচিত হলে এই আসনের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, শরীয়তপুরের উন্নয়ন ও তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী রিয়াজ মোর্শেদ দীর্ঘদিন যাবৎ গণমানুষের নায্য অধিকার আদায়ের লক্ষে ও শরীয়তপুরের মানুষের কল্যাণে নানা কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন।

শরীয়তপুর প্রতিনিধি

১৩-১১-২০২৫ দুপুর ১০:৭