287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

মানিকগঞ্জে নৈরাজ্য ঠেকাতে জামায়াতে ইসলামিসহ ৮ দলের বিক্ষোভ

#
news image

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে মানিকগঞ্জে জামায়াতে ইসলামী সমমনা ৮ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড রাজ হোটেলের সামনে সমাবেশে করে ৮ দলের নেতা কর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জামায়াতে ইসলামীর জেলা আমির হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক ফয়েজী, জামায়াতের সদর থানা আমির মোঃ ফজলুল হক, পৌর আমির হুমায়ুন কবির ,ছাত্র শিবিরের জেলা সভাপতি মনিরুজ্জামান, সিঙ্গাইর উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল্লাহ,  প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের ওপর আবারও দমন–পীড়নের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা রাজনৈতিক মাঠে টিকে থাকতে না পেরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। দেশের শান্তিশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

এ সময় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ৮ দলের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

১৩-১১-২০২৫ দুপুর ২:১২