287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

টাঙ্গাইলে বিএনপি নেতা আজাদের মনোনয়নের জন্য ১৫ কিলোমিটার এলাকা মানববন্ধন

#
news image

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে ২০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

১৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে মানববন্ধনটি উপজেলার হামিদপুর বাজার থেকে শুরু হয়ে দেওলাবাড়ি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। 

এসময় উপজেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক পৌর বিএনপির সভাপতি মঞ্জুরল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি'র ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্র নেতা শামিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় বিএনপির নেতা-কর্মী ও বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, টাঙ্গাইল-৩ আসন থেকে কেন্দ্রীয় বিএনপি ওবায়দুল হক নাসিরকে মনোনয়ন দেয়। কিন্তু নাসিরের বাসা ঘাটাইলে নয়। ঘাটাইলের সাবেক এমপি ও মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ দীর্ঘদিন ধরে দলীয় নেতা কর্মীদের সাথে কাজ করে যাচ্ছেন৷ কিন্তু আজাদকে মনোনয়ন না দিয়ে নাসিরকে দেয়া হয়েছে। অতিদ্রুতই নাসিরের মনোনয়ন বাতিল করে আজাদকে দেয়ার দাবি করছি। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় মানববন্ধনে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের লুৎফর রহমান আজাদের সমর্থনে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

১৮-১১-২০২৫ বিকাল ৬:৩৭