ঢাকা–ভাঙ্গা সার্ভিস রোডে মুখোশধারীদের হামলা: অর্থ লুট ও গরু ব্যবসায়ীকে মারধর
শিবচর উপজেলা প্রতিনিধি
১৯-১১-২০২৫ দুপুর ১:৫৮

মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের চৌরাস্তা এলাকার ফুটওভার ব্রিজ সংলগ্ন ঢাকা–ভাঙ্গা সার্ভিস রোডে গরু ব্যবসায়ীদের ওপর ভয়াবহ ডাকাতি হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর ছয়টার দিকে পাঁচ্চর এলাকা থেকে টেকেরহাটগামী একটি পিকআপে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।
জানা যায়, হান্নান নামের স্থানীয় এক ড্রাইভারের চালিত পিকআপে কয়েকজন গরু বেপারী টেকেরহাট বাজারে গরু কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে সন্ন্যাসীরচর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার এসে পিকআপটির গতি রোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে নেমে আসা তিনজন মুখোশধারী অতর্কিতভাবে চাপাতি দিয়ে পিকআপে থাকা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়।
হামলায় মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার এলাকার বাসিন্দা গরু ব্যবসায়ী রাজন মোল্লা গুরুতর আহত হন। তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে গভীর কোপ দেয় ডাকাতরা। একই ইউনিয়নের মাদবরেরচর গরুরহাট সংলগ্ন এলাকার বাসিন্দা আলাই দেওয়ানও হামলায় মারাত্মকভাবে জখম হন। তার পায়ের রগ কেটে ফেলে হামলাকারীরা।
ড্রাইভার হান্নান জানান, হামলাকারীরা তাদের কাছে থাকা প্রায় ৪ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে হাসপাতালে নেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।