287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা; ট্রাকচালক নিহত

#
news image

ফেনীতে সড়কের পাশে দাড়িয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাক ধাক্কা দেয় ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হয় । এতে গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী।

বুধবার (১৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর সম্রাট মিলের সামনে ঢাকামুখী লেইনে এ ঘটনা ঘটেছে।

নিহত ট্রাকচালকের নাম রিপন মিয়া (৫০)। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পটিয়াখালী এলাকার মো. শাহজাহানের ছেলে। আহত সহকারীর নাম কামাল হোসেন (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বড় কুমিরা এলাকার আবুল হাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরের সম্রাট মিলের সামনে ঢাকামুখী লেইনে একটি কাভার্ডভ্যান ব্রেক করে রাস্তায় দাঁড়িয়ে যায়। এতে পেছনে থাকা ট্রাকটির চালক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ট্রাকের চালক রিপন মিয়া গাড়িতে আটকে ঘটনাস্থলে মারা যান। এ সময় হেলপার কামাল হোসেন গুরুতর আহত হন। পরে উভয়কে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে কাভার্ডভ্যানটি পুলিশ আসার আগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

এ বিষয়ে ফেনী হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের গাড়ির কেবিন কেটে ভেতর থেকে বের করি। দুর্ঘটনাকবলিত গাড়িটি অপসারণ করে তাৎক্ষণিকভাবে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ফেনী জেলা প্রতিনিধি

১৯-১১-২০২৫ দুপুর ৩:২৭