287628
শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধুর আত্মহত্যা

#
news image

নড়াইলের লোহাগড়া উপজেলায় জান্নাতি খানম (৩০) নামের এক গৃহবধুর ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ভাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। 

লোহাগড়া থানা পুলিশের (ওসি তদন্ত ) অজিদ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত জান্নাতি খানম লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুমন শেখের স্ত্রী। 

পারিবারিক সূত্রে জানা যায়, সুমন শেখ ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, তার স্ত্রী তার পরিবারের সাথে গ্রামে থাকেন। বুধবার দিবাগত রাতে পরিবারের সাথে খাবার খেয়ে নিজরুমে ঘুমাতে যান জান্নাতি খানম। পরে সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে দরজা না খুললে প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করলে দেখেন ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছেন জান্নাতি খানম। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কি কারণে জান্নাতি আত্মহত্যা করেছেন সেটা এখনও জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের (ওসি তদন্ত ) অজিদ কুমার রায় বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নড়াইল প্রতিনিধি

২৭-১১-২০২৫ রাত ১০:৫