287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন

#
news image

বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় আজ ০৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ১৬৩০ ঘটিকায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ মিশন আদ্দিস আবাবার মান্যবর রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম, জিইউপি, এনডিসি, এডব্লিউসি, পিএসসি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পিএসসি, উপ-প্রকল্প পরিচালক, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প, জনাব শিহাব উদ্দিন খান, পরিচালক, প্রশাসন ও অর্থ, ডিআইপি, জনাব মোঃ আনোয়ার পারভেজ, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।বিশেষ অতিথি হিসেবে ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পিএসসি, ই-পাসপোর্ট প্রকল্পের উপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি ই-পাসপোর্টের প্রযুক্তি ও এর সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত ২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং গৌরবান্বিত মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।তিনি বলেন ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালুর মাধ্যমে ইথিওপিয়া ও পার্শ্ববর্তী তিনটি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং আমাদের নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাব্যে তিনি বলেন ই-পাসপোর্ট প্রক্রিয়া সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ার এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে ও বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সাথে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে যা বহির্বিশ্বে বাংলাদেশের মান ও মর্যাদা আরো বৃদ্ধি করবে।

বহির্বিশ্বে বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা চালু করার দিক থেকে বাংলাদেশ মিশন, আদ্দিস আবাবা, ইথিওপিয়া ৬৮তম বিদেশস্থ বাংলাদেশ মিশন হিসেবে এর শুভযাত্রা শুরু করায় মান্যবর রাষ্ট্রদূত পাসপোর্ট অধিদপ্তর ও ই-পাসপোর্ট প্রকল্পের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মান্যবর রাষ্ট্রদূত ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত বাংলাদেশিদের সম্মিলিত প্রচেষ্টা ও কর্মের মাধ্যমে দেশের সুনাম ও সম্মান বৃদ্ধির জন্য আহ্বান জানান। ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে ই-পাসপোর্ট সেবা চালুকরনের অংশ হিসেবে প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিওয়াত নাঈম, ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, জনাব শিহাব উদ্দিন খান, পরিচালক, প্রশাসন ও অর্থ, ডিআইপি, জনাব মোঃ আনোয়ার পারভেজ, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনজন আবেদনকারীর নিকট ডেলিভারি স্লিপ তুলে দেন।

পরবর্তীতে ই-পাসপোর্ট প্রকল্পের পক্ষ হতে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী মান্যবর রাষ্ট্রদূত-কে একটি ক্রেস্ট প্রদান করেন। পরবর্তীতে মান্যবর রাষ্ট্রদূত ই-পাসপোর্ট সেবা কার্যক্রম ও এ্যানরোলমেন্ট প্রক্রিয়া পরিদর্শন করেন। উল্লেখ্য, এখন থেকে উল্লেখিত চারট দেশে বসবাসরত বাংলাদেশিরা ৫ বছর ও ১০ বছর মেয়াদী ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

৫-১২-২০২৫ রাত ১০:৫২