শিবচরে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিবচর উপজেলা প্রতিনিধি
১০-১২-২০২৫ রাত ১০:৩৬

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় তিনি মাদারীপুর-১ শিবচর আসনের সাধারণ মানুষের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণ করার ব্যাপারে জনগণের সিদ্ধান্তই,চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানান তিনি।
বুধবার(১০ ডিসেম্বর) বিকেলে শিবচর উপজেলার বাহাদুরপুরে মাদারীপুর-১শিবচর আসনের ২০১৮ সালের বিএনপির মনোনীত প্রার্থী জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু শিবচর উপজেলার নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় সাজ্জাদ হোসেন সিদ্দিকী শিবচর উপজেলা সর্বস্তরের নেতাকর্মী ও তার সমর্থকদের মতামত জানতে চান।
এ সময় দলীয় নেতা কর্মীরা বলেন'বিগত দিনে দলের কঠিন দুঃসময়ে আমরা অন্য কাউকে কাছে পাইনি,আমরা বিগত দিনে প্রতিটি প্রোগ্রামে আন্দোলন সংগ্রামে জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ভাইকে কাছে পেয়েছি, মামলা থেকে রক্ষা পেতে তার আর্থিক সহযোগিতা পেয়েছি,দলের কঠিন পরিস্থিতিতেও তিনি ২০১৮ সালে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন,তবে কোন এক অদৃশ্য কারণে শিবচরের সবচেয়ে জনপ্রিয় নেতা লাভলু ভাইকে এবারের মনোনয়ন দেওয়া হয়নি।আমরা লাবলু ভাইয়ের জন্য মনোনয়ন চাই।
এ সময় বক্তারা আরো বলেন'আমরা কেন্দ্রের কাছে এখনো অনুরোধ করবো, আপনারা জনপ্রিয়তা দেখে মাঠ যাচাই করুন,সঠিক তথ্যটি জনাব তারেক রহমানের কাছে পৌঁছে দিন।তবে প্রার্থী নির্বাচনে যদি কেন্দ্র ভুল করে আমরা তখন পছন্দের প্রার্থী লাভলু সিদ্দিকীকে বেছে নেব।আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাঠের অবস্থা বিবেচনা করে লাভলু সিদ্দিকীকে দলীয় মনোনয়ন দেবেন।এ আসনে ধানের শীষ কে বিজয় করতে হলে লাবলু সিদ্দিকীর কোন বিকল্প নেই'।
এ সময় লাবলু সিদ্দিকীর সমর্থকরা তাদের বক্তব্যে বলেন'বিগত দিনের দুঃসময়ের জনগণের নেতা লাভলু সিদ্দিকীর সাথেই আছি,তিনি যে দিক নির্দেশনা দেবেন আমরা তা মেনে নেব।আমরা চাই সৎ যোগ্য এবং দুর্নীতি মুক্ত একজন প্রার্থী,যেই গুনগুলো লাভলু ভাইয়ের মধ্যে বিদ্যমান রয়েছে।তিনি যে মার্কায় নির্বাচন করবেন,সেটাতেই আমরা সবাই ভোট দিয়ে তাকে বিজয় করব।আমরা একটাই মার্কা চিনি সেটা হলো লাভলু সিদ্দিকীর মার্কা।
নির্বাচনী মতবিনিময় সভায় সবার মতামত শোনার পরে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন'আমি আপনাদের সাথে ছিলাম,এখনো আছি,ভবিষ্যতেও থাকবো।আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আপনাদের ঋণ আমি কোনদিনও শোধ করতে পারব না।নির্বাচনের মনোনয়নের ব্যাপারে আপনারা আমাকে কয়েকটি দিন সময় দিন।পরে আপনারা যে সিদ্ধান্ত নেবেন বা যেকোনো সিদ্ধান্ত দিবেন সেইটাই আমার সিদ্ধান্ত।আমি আপনাদের ছেড়ে যাবো না,আপনারা আমার পাশে থাকবেন।আজকে আপনাদের হাজার হাজার উপস্থিতি প্রমাণ করে আমার প্রতি আপনাদের ভালোবাসার বহিপ্রকাশ।দলের কঠিন সময়েও আপনার আমার পাশে ছিলেন আশা করি আগামী দিনগুলোতেও আপনার আমার পাশে থাকবেন। আমি কথা দিলাম আপনাদের ছেড়ে আমি কখনো যাবনা'।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন'পাচ্চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মলি সিদ্দিকী,চরজানাজাত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরু চৌধুরী,শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামিম আহসান চৌধুরী,শিবচর পৌরসভার আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান,মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক কামরুজ্জামান মিলন,সদস্য সচিব মনজিল রহমান সিহাব,শিবচর মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিল,উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুর হোসেন, সাবেক আহবায়ক ফারুক হোসেন মাদবর,শিবচর উপজেলা যুবদলের নেতা লিজন চৌধুরী,ওসমান বেপারী,যুবদল নেতা শাহিন মিয়া,শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নাসির হাওলাদা,তরুন দলের মাদারীপুর জেলার সদস্য সচিব ইব্রাহিম মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রুবেল মুন্সি সহ বিএনপি,যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এ সময় মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রার্থী কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়েছিল। তবে পরের দিন 'অনিবার্য কারণে' ওই আসনে তার প্রার্থিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। এ তালিকায় মাদারীপুর-১ আসনে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে নাদিরা মিঠু চৌধুরীর নাম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর নাম বাদ পড়ার কারণে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন বঞ্চিত লাবলু সিদ্দিকীর কর্মী-সমর্থকেরা কয়েকদিন আগে বিক্ষোভ, সড়ক অবরোধ করেন।