287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

মহান বিজয় দিবসে রাঙ্গামাটি ইফা'র খতমে কোরআন ও সভা অনুষ্ঠিত

#
news image

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বীর শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া।

তিনি বলেন, স্বাধীনতার মর্যাদা বা বিজয়ের গুরুত্ব বোঝতে চাইলে যারা পরাধীন যাদের স্বাধীনতা নেই তাদের দিকে আমরা তাকাতে পারি। তাহলেই বোঝতে পারবো পরাধীনতা কত কষ্টের। যেমন, ফিলিস্তিনিদের স্বাধীনতা না থাকায় তাদের অবস্থান আজ কোথায়। 

১৯৭১ সালে আমরাও যদি বিজয় অর্জন না করতাম। এখন ফিলিস্তিনিরা যে অবস্থায় আছে আমাদেরও সেই অবস্থা হতো। আল্লাহ আমাদের এই মহান বিজয় দান করেছেন সেজন্য শুকরিয়া আদায় করছি। আর যারা এই মহান বিজয় অর্জন করতে গিয়ে আহত হয়েছেন, শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করি।

ইফা'র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, দেশ গঠনে আলেমদের ভূমিকা অপরিহার্য, কারণ তারা শিশুদের নৈতিকতা শিক্ষার মাধ্যমে আদর্শের ভিত্তি স্থাপন করছেন। এতে একটি সুন্দর, শৃঙ্খল ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলার সকল আলেম-ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা বিভিন্ন সময় কিছু দিক নির্দেশনা আপনাদের দিয়ে থাকি। সেই আলোকে আপনারাও আলোচনা করেন। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, আপনার মসজিদ এলাকায় বা মহল্লায় কোন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। যেখানে- মাদকের ছয়লাব বেশি বা নারী নির্যাতন হয়। এই সমস্ত বিষয়গুলির ওপর আলোচনা করবেন। তাহলেই আমাদের সমাজটা সুন্দর হবে। আর আজকের এই আলোচনা সভা সার্থক হবে বলে আমি মনে করি।

ইফা'র সদর উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ পেয়ার আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবুল হাসেম।

এতে আরো উপস্থিত ছিলেন, সাধারণ কেয়ারটেকার মাওলানা মুহাম্মদ আশহাদুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার মাওলানা মুহাম্মদ মিরাজ উদ্দিন প্রমুখ। আলোচনা সভার শুরুতে শতাধিক ইমামের অংশগ্রহণে পবিত্র খতমমে কোরআন অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের আত্নার মাগফিরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন নিউ রাঙ্গামাটি জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ নাঈম উদ্দিন।

রাঙ্গামাটি প্রতিনিধি

১৬-১২-২০২৫ বিকাল ৬:২৯