শিবচরে বেগম জিয়ার রোগ মুক্তিতে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল
শিবচর উপজেলা প্রতিনিধি
১৮-১২-২০২৫ রাত ৮:৫৭

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শিবচর উপজেলা যুবদল সদস্য সচিব প্রার্থী মোঃ রায়হান হোসেন রাসেল মোল্লার আয়োজনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।পরে মিলাদ ও বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ক্ষেত্রে তার অনবদ্য অবদানের কথা স্মরণ করেন।একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনা করে উপজেলা যুবদল সদস্য সচিব প্রার্থী মোঃ রায়হান হোসেন রাসেল মোল্লার উদ্যোগে শিবচর উপজেলা যুবদলের আয়োজনে শিবচর উপজেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে।দোয়া ও মিলাদ মাহফিলের রাজনৈতিক নেতাকর্মীরা ছাড়াও অসংখ্য কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন"বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক।খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন।মহান আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।আমরা আশা করি তিনি সুস্থ হয়ে আবার রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করবে,এটা দেশের গণতন্ত্রকামী সাধারন মানুষ মনে প্রাণে প্রত্যাশা করে।দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বেই আগামীতেও দেশে নিরপেক্ষ নির্বাচন, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে বলে আমরা মনে করি।আমাদের সকলকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে।এ সময় তারা খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া করার আহ্বান জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবদুল হান্নান মিয়া,শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন বেপারী,শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান,উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আবায়ক নুর হোসেন সহ বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।