287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যদিয়ে সংবর্ধনা মঞ্চে তারেক রহমান

#
news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে লাল সবুজ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চে এসে পৌছেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় প্রথমেই তিনি মহান রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করেন । এ সময় নেতাকর্মীদের মুহূর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে সংবর্ধনাস্থল। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। 

মঞ্চে উপবিষ্ট বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রিয় নেতাকে সংবর্ধন জানান।সেই সঙ্গে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতারাও মঞ্চ থেকে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছ জানান। দলীয় নেতাকর্মীরা নিচ থেকে স্লোগান দিতে থাকেন। সবার অভিবাদনের জবাব দেন তারেক রহমান। 

কিছুক্ষণের মধ্যে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পথে নেতাকর্মীদের ভিড় ঠেলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটি মঞ্চে উঠেন তারেক রহমান।

এর আগে দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা) ও কুড়িল বিশ্বরোডজুড়ে সকাল থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে গণসংবর্ধনার পরিবেশ তৈরি হয়েছে। দলের শীর্ষ নেতাকে বরণ করে নিতে ভোরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হেঁটে সমাবেশস্থলে আসতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের।

এর আগে ৯টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর ফ্লাইটটি বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজস্ব প্রতিনিধি

২৫-১২-২০২৫ দুপুর ৪:২৫