287628
শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

শরীয়তপুর-৩ আসনে বিএনপি প্রার্থী নুরুদ্দিন অপুর মনোনয়নপত্র দাখিল

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সালাউদ্দিন আইয়ুবীর হাতে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এছাড়াও ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শাহদাত হোসেন, ভেদরগঞ্জ উপজেলার আহবায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, গোসাইরহাট উপজেলার আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ।
 
মনোনয়নপত্র দাখিল শেষে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই। মানুষ এখন ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর  আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। তাই সবসময় বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষেই থাকবে, ইনশাআল্লাহ। 

শারীয়তপুর প্রতিনিধি

২৮-১২-২০২৫ দুপুর ৪:৩৬