287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

ব্যাংককে স্পাইন কনফারেন্সে যোগ দিচ্ছেন সাতক্ষীরার ডা. পলাশ

#
news image

খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) ও সাতক্ষীরা মেডিকেল কলেজে সংযুক্ত কর্মরত ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) আসন্ন ১৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য স্পাইন রিজিওনাল কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। একই সঙ্গে তিনি সেখানে অ্যাডভান্স কোর্স অন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন করবেন বলে জানা গেছে ।

এক সাক্ষাৎকারে ডা. মো. মাহমুদুল হাসান পলাশ জানান, আসন্ন আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলনে তিনি একটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। প্রবন্ধে ঘাড়ের হাড়জনিত কারণে মানবদেহে সৃষ্ট পক্ষাঘাত (প্যারালাইসিস) কীভাবে চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে রিকভারি করা সম্ভব, তা নিজের চিকিৎসা অভিজ্ঞতার আলোকে তুলে ধরবেন তিনি।

কনফারেন্সে এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ২৪০ জন চিকিৎসক অংশগ্রহণ করবেন। চিকিৎসা বিজ্ঞানে নতুন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ সম্মেলন চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

 ডা. মো. মাহমুদুল হাসান পলাশ গত ছয় বছর ধরে খুলনা বিভাগে স্পাইন সার্জারির প্রসার ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁর লক্ষ্য দেশের প্রতিটি মেডিকেল কলেজে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করা, যাতে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই প্রয়োজনীয় সুবিধা দেওয়া যায়।আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে স্পাইন সার্জারির ক্ষেত্রে তুলে ধরতে এ অর্জনকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি। নিজের এই যাত্রায় সফলতার জন্য তিনি দেশবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

ডা. পলাশ ইতোমধ্যে বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল, সিঙ্গাপুর (মে ২০২৪), দক্ষিণ কোরিয়া (আগস্ট ২০২৪), গঙ্গা হাসপাতাল ফর স্পেশাল সার্জারি, দিল্লি, ভারত (ডিসেম্বর ২০২৪), আহমেদাবাদ, গুজরাট, ভারত (২০২৩), মেলবোর্ন, অস্ট্রেলিয়া (মে ২০২৩), মুম্বাই, ভারত (২০২৪), গৌহাটি, আসাম, ভারত (২০২২) কুয়ালালামপুর, মালয়েশিয়া (২০২৫), এছাড়াও তিনি দেশি-বিদেশি আরও অনেক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

১৭-৯-২০২৫ দুপুর ২:৪৫