287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

লালমনিরহাট সীমান্ত থেকে কৃষককে ধরে নিল বিএসএফ

#
news image

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্ত থেকে ঘাস কাটতে গিয়ে রবিনাশ নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বাড়াই পড়া গ্রামের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।

আটক রবিনাশ পেশায় একজন রংমিস্ত্রি। তিনি ওই ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাস কাটার জন্য সীমান্তবর্তী এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী এলাকার অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

ঘটনার পর বিজিবি ও স্থানীয় প্রশাসন বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। আটক যুবক রবিনাশের পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ফেরত আনার জন্য সরকারের জরুরি পদক্ষেপ কামনা করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বিষয়টি সত্যিতা নিশ্চিত করে বলেন, রবিনাশকে দ্রুত সময়ের মধ্যে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লালমনিরহাট প্রতিনিধি

১৭-৯-২০২৫ রাত ১০:১৩