287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

আগামী নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

#
news image

বর্তমান অন্তবর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারী মাসের প্রথমার্ধে নির্বাচন প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট সকল প্রকার কর্মকাণ্ড সম্পাদনের জন্য এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। 

এরই মধ্যে নির্বাচনী এলাকা  পুনঃ নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাতসহ নানা কর্মকান্ড এগিয়ে চলছে আগামী ফেব্রুয়ারী নির্বাচন টার্গেট করে। 

সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করবে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর মাঠ কর্মকর্তাদের পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকার খসড়া প্রকাশ ১ নভেম্বর। দাবি-আপত্তি ও সংশোধনের আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর। দাবি ও আপত্তি নিষ্পত্তি হবে ১৭ নভেম্বর। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ নভেম্বর।

দেশে বর্তমানে ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। আর হিজড়া ভোটার ১,২৩০ জন।

ডেস্ক রিপোর্ট

১৮-৯-২০২৫ দুপুর ৩:৪