287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

৯ দিনের সরকারি সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্র সচিব

#
news image

দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করতে নয় দিনের সরকারি সফরে পাকিস্তান গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। 

গতকাল (১৭ সেপ্টেম্বর) রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

বিমানবন্দরে পৌঁছলে তাঁকে পাকিস্তানের ফেডারেল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব জনাব দাউদ মুহাম্মদ বারেচ (Dawood Muhammad Bareach) এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মোঃ ইকবাল হোসেন খান বিমানবন্দরে স্বাগত জানান। 

সফরে বাংলাদেশ ও পাকিস্তান দু’দেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে দু’দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা, রোহিঙ্গা বিষয়ে উভয় দেশের সহাবস্থান নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া এ সফরে দু'দেশের মধ্যকার "Combating Illicit Trafficking and Abuse of Narcotic Drugs, Psychotropic Substances and their Precursors" শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

সফরে স্বরাষ্ট্র সচিব পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ ও বাংলাদেশ মিশন, করাচীতে ই-পাসপোর্ট সার্ভিস উদ্বোধন করবেন। তাছাড়া তিনি পাকিস্তানে বাস্তবায়িত সেইফ সিটি প্রকল্প, পাকিস্তান পুলিশ একাডেমি এবং Directorate General of Immigration and Passports (ডিজিআইপি) পরিদর্শন করবেন। 

সফর শেষে সিনিয়র সচিব আগামী ২৬ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন।

দু'দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে।

বিশেষ প্রতিনিধি

১৮-৯-২০২৫ দুপুর ৩:২৭