287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক চাকুরী থেকে বরখাস্ত

#
news image

বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও বিভিন্ন জনের কাছ থেকে চাকুরি দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিককে চাকুরী থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ বিভাগ থেকে ০৫/০৮/২০২৪ তারিখ থেকে বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন জনের কাছ থেকে চাকুরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করেন এবং চেক ডিজঅনার মামলায় যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত খুলনা কর্তৃক কারাদন্ডের আদেশ প্রদানের তারিখ ০৪/০৩/ ২০২৫ হতে সরকারি চাকুরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা করা হয়।

সাবেক উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিক, (সাময়িক বরখাস্তকৃত), গণপূর্ত ই/এম উপ-বিভাগ-১৫, মিরপুর, ঢাকা ও বর্তমানে উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ-বিভাগ, খাগড়াছড়ি এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী 'অসদাচরণ' এর অভিযোগ

প্রমাণিত হওয়ায় তাকে ‘অসদাচরণ' এর অভিযোগে দোষী সাব্যস্ত করে একই বিধিমালার বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ)অনুযায়ী 'চাকুরি হতে বরখাস্তকরণ' গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

লিটন মল্লিকের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলার বিষয়ে তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণপূর্বক এবং রাষ্ট্রপতির আদেশক্রমে ১৮/০৯/২০২৫ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশের মাধ্যমে 'চাকুরি হতে বরখাস্তকরণ' গুরুদন্ড প্রদান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৮-৯-২০২৫ বিকাল ৬:৪৬