287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

নড়াইলে অবৈধ চিড়িয়াখানা থেকে ২৫ বন্যপ্রাণী উদ্ধার

#
news image

নড়াইলের লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক স্পট এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি চিড়িয়াখানা থেকে ২৫টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস। লোহাগড়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

উদ্ধারকৃত প্রাণীর মধ্যে রয়েছে—

অজগর সাপ ১টি (প্রায় ৭ ফিট লম্বা), মেছো বিড়াল ১টি (ধূসর ডোরাকাটা), কালিম পাখি ৮টি (বেগুনি রঙের), হাঁস ৪টি (বিভিন্ন জাতের), সাদা বক ২টি, কালি বক ২টি, হনুমান (মুখ পোড়া) ২টি এবং অজ্ঞাতনামা ৬টি।

বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, অবৈধভাবে এসব প্রাণী আটকে রাখা হয়েছিল। অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অবৈধ চিড়িয়াখানা বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথভাবে সংরক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের অভিযান সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নড়াইল প্রতিনিধি

১৮-৯-২০২৫ রাত ৯:৫৭