287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

বাসাবরাদ্দ অনিয়মে আবাসন পরিদপ্তরের ১ জন উপ-পরিচালকসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত

#
news image

চাকুরী  গ্রেড ও বেসিক বেতন বিবেচনায় না নিয়ে সরকারি বাসা বরাদ্দের সুপারিশ প্রদান, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দের ক্ষেত্রে আবেদনকারীর নিকট হতে মোটা অংকের উৎকোচ দাবি এবং তারিখের বাসা বরাদ্দ সংক্রান্ত সভার দায়িত্ব পালনে অনিয়ম করাসহ নানাবিদ দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহ্মমেদ সাদী ও সহকারী পরিচালক বিলাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত ১৮/০৯/২০২৫ তারিখের বরখাস্তের পৃথক প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে যে, রাশেদ আহম্মেদ সাদী সরকারি বাসা বরাদ্দ সিন্ডিকেটের মাধ্যেম বিপুল অর্থ ও স্থাবর সম্পদের মালিক হয়েছে। তাদের অভিযোগ তদন্তনাধীন এবং তা স্পর্শকাতর। তারা চাকরিতে বহাল থাকলে আরো বেশি অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়তে পারেন এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তকার্যে প্রভাব বিস্তার করতে পারেন। এ সকল অভিযোগের প্রেক্ষিতে রাশেদ আহম্মেদ সাদী এবং বিলাল হোসাইনকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ১২ (১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরাখাস্ত করা হয়েছে এবং তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এছাড়াও সরকারী আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত ১৮/০৯/২০২৫ তারিখের আরেক অফিস আদেশে ঊর্ধ্বাতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে সরকারী আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দের নামে আবেদনকারীগণের নিকট হতে মোটা অংকের উৎকোচ দাবী করাসহ নানাবিধ দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ সরকারী আবাসন পরিদপ্তরের সহকারী হিসাবরক্ষক মোঃ নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সহকারী হিসাবরক্ষক মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তনাধীন এবং স্পর্শকাতর হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২(১) অনুযায়ী চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

বিশেষ প্রতিনিধি

১৯-৯-২০২৫ দুপুর ১১:১৪