287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

“রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫" এর খসড়া চুড়ান্তের মতবিনিময় সভা

#
news image

“রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫” খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে অংশীজনদের মতামত গ্রহণপূর্বক আজ ঢাকার পানি ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সভায় সভাপতিত্ব করেন।

সভায় রাজউকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণ বৃদ্ধি,উন্নয়নস্বত্ত্ব বিনিময়, জলাধার ও অন্যান্য আইনের সাথে সমন্বয়, রাজউকের পরিচালনা বোর্ড, কৌশলগত মহাপরিকল্পনা, নগর পুন: উন্নয়ন, ও ভূমির পুনর্বিন্যাসসহ রাজধানী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো: রিয়াজুল ইসলাম, গণ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাক উত্তর সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন স্থপতি ইকবাল হাবিব, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, অধ্যাপক ডঃ ইশরাত ইসলাম, বিআইপি সভাপতি ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল'ইয়ার্স এসোশিয়েশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সভায় খসড়া “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ এর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ নুরুল আমিন, 

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো: আশরাফুল ইসলাম ও নগর পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার।

নিজস্ব প্রতিবেদক

১৯-৯-২০২৫ রাত ৯:৫১