287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

শক্তিশালী কৃষিখাত দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়বে - গভর্নর

#
news image

গতকাল বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) কক্সবাজার শহরে একটি অভিজাত হোটেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত "কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে আরো শক্তিশালী করতে হবে। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আর্থিক সহায়তার মাধ্যমে কৃষিকে টেকসই পথে নেওয়া জরুরী। 

প্রশিক্ষণ কর্মশালায়  সভাপতিত্ব করেন ইউসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ। 

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর আরও বলেন, জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান অপরিসীম। তাই দক্ষতা  সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ব্যাংকিং সেক্টরে সহায়তা কৃষিকে সমৃদ্ধ ও টেকসই করতে পারে। 

অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মকবুল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ সালাউদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডঃ বিমল কুমার প্রামানিক এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এ এম খালেদুজ্জামান। 

দিন ব্যাপী কর্মশালায় কক্সবাজারের ৩ শতাধিক কৃষি উদ্যোক্তা অংশ নেন। এতে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও সমাধানের দিক আলোচনা করেন। কর্মশালা শেষে জেলার ১৩ জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়। যা তাদের ব্যবসা সম্প্রসারণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে সহায়ক হবে।

এ ধরনের কর্মশালা দেশের কৃষিকাজকে আরও শক্তিশালী ও উদ্যোক্তাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে গভর্নর আশা প্রকাশ করেন। 

কক্সবাজার প্রতিনিধি

২০-৯-২০২৫ রাত ১২:২০