আসুন, আমরা সকলে মিলে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি--স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
২০-৯-২০২৫ দুপুর ৪:২০

গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদকে। আমি তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে পদ্মা সেতুর উভয় প্রান্তের ম্যুরাল চত্বরে জুলাই বিপ্লবের বীরত্ব ও আত্মত্যাগকে মূল উপজীব্য করে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে মাননীয় উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর নির্দেশনা এবং মাননীয় উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পরামর্শ অনুযায়ী গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। আজকের এ আয়োজন কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়, এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। "জুলাই বীরত্ব" ও "জুলাই আত্বত্যাগ" নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কীভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল।
এই প্রজন্ম ও আগামীর প্রজন্মকে জানতে হবে-জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্রজনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরণের উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হতে। আমাদের দায়িত্ব হবে তাঁদের এ ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং একইসাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাঁদের আদর্শকে ধারণ করা।
শেষে, "জুলাই বীরত্ব" ও "জুলাই আত্বত্যাগ" গ্রাফিতি বাস্তবায়নের জন্য মাননীয় উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মাননীয় উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং গ্রাফিতি অঙ্কন শিল্পিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত এই শিল্পকর্ম আমাদের ইতিহাসের অমূল্য সাক্ষী হয়ে থাকবে। একই সাথে এ আয়োজন সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন, তাঁদের প্রতিও জানাই গভীর ধন্যবাদ ও শ্রদ্ধা।
আসুন, আমরা সকলে মিলে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি, যেখানে থাকবে ন্যায়, সমতা ও মানবিকতার অবিচল প্রতিশ্রুতি।
জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে অঙ্কিত গ্রাফিতি "জুলাই বীরত্ব" ও "জুলাই আত্বত্যাগ" এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ, জেলা প্রশাসক, শরীয়তপুর, গণমাধ্যমের প্রিয় সহকর্মীবৃন্দ, এবং উপস্থিত সুধীজন উপস্থিত ছিলেন