287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

শরীয়তপুরে ড্রেজার-বাল্কহেড ও মাছ ধরার অবৈধ জালসহ আটক ৯ 

#
news image

শরীয়তপুর জেলার নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ড্রেজার ও অবৈধ বাল্কহেড চালানোসহ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে ৭টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

 গতকাল রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত একটানা বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। অভিযানে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার ও ২টি বাল্কহেড এবং নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে ৩টি নৌকা আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— হায়রত আলী (২৮), মোঃ হোসেন সরকার (৪৫), মোঃ রিয়াজুল ইসলাম (২৫), মোঃ সিরাজুল ইসলাম (২২), মোঃ হাসান হাওলাদার (২১), মোঃ শাকিল হোসেন (১৯), কামাল সরকার (২৮), সালাউদ্দিন ভূইয়া (২৮), মোঃ শাওন ভূইয়া (১৮)।

পুলিশ জানায়, অবৈধভাবে ড্রেজার ও বাল্কহেড চালিয়ে বালু উত্তোলন এবং কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা নদী ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব কাজে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ মো ইয়াছিনুল হক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে সরকারি অনুমতি ছাড়া কোনভাবেই বালু উত্তোলন না করতে সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

শরীয়তপুর প্রতিনিধি

২১-৯-২০২৫ বিকাল ৫:১৬