287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

৬ দল পেতে পারে ইসির চূড়ান্ত নিবন্ধন

#
news image

আগামী ফেব্রুয়ার-২০২৬ ইং এর প্রথমদিকে জাতীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে  নির্বাচন কমিশন নতুন দলের চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম এর শেষ পর্যায়ে আছে। 

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যসূত্রে জানা যায়, চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর শেষে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাঠ পর্যায়ে যাচাই–বাছাই শেষে ছয়টি দলকে নিবন্ধন দেওয়ার জন্য নথি উত্থাপন করা হয়েছে। এসব দলের মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ। সংশ্লিষ্ট শাখা গত রোববার নথিতে স্বাক্ষর সম্পন্ন করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য ফাইল পাঠানো হবে। তবে কমিশন চাইলে প্রস্তাবে সংযোজন বা বিয়োজন করতে পারবে। কমিশনের অনুমোদনের পরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সূত্র আরও জানায়, ছয়টি দলের নিবন্ধন চূড়ান্ত করার পাশাপাশি ১০টি দলের বিষয়ে পুনঃতদন্ত করা হবে। এর মধ্যে ৯টির ক্ষেত্রে মাঠ পর্যায়ে পুনঃতদন্ত হবে এবং একটি দলের পুনঃতদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে। অন্যদিকে, ছয়টি দলের আবেদন বাতিল করা হয়েছে।

এর আগে ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০টি দলের শুনানি নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের জন্য আহ্বান জানালে ১৪৩টি নতুন রাজনৈতিক দল আবেদন করে। প্রথম দফায় কোনো দলই শর্ত পূরণ করতে না পারায় সবাইকে সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিসহ ৮৪টি দল সাড়া দিলেও ৬২টি দল শর্ত পূরণে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ২২টি দলের মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন যাচাই করে শুনানি করে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

২২-৯-২০২৫ দুপুর ১১:১