287628
শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি গ্রাজুয়েশন সম্মাননা প্রদান

#
news image

"পার করেছি আঠারো পেরিয়ে যাবে পাহাড়ও"  এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথি গ্রাজুয়েশন সম্মাননা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 ২২শে সেপ্টেম্বর (সোমবার) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের হলরুমে স্বপ্নসারথি গ্রাজুয়েশন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মেহনাজ ফেরদৌস।

আরো উপস্থিত ছিলেন, মোখলেছুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী, সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। বেলাল উদ্দীন প্রধান, জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শরিফা খাতুন, ব্র্যাক সমন্বয়ক, ব্র্যাক আঞ্চলিক কার্যালয়, ঠাকুরগাঁও।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইলিয়াস সরকার, ডেপুটি ম্যানেজার, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাক আঞ্চলিক কার্যালয়, ঠাকুরগাঁও। 

ব্র্যাকের পক্ষে আরো উপস্থিত ছিলেন, রুপা রানী দাস, জেলা ব্যবস্থাপক, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাক আঞ্চলিক কার্যালয়, ঠাকুরগাঁও এবং সার্বিক সহযোগীতা করেন সুরেশ চন্দ্র বর্মন, অফিসার (সেলপ) ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।

এই অনুষ্ঠানে বাল্যবিয়ের কুফল, কারণ ও এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। ব্র্যাকের স্বপ্ন সারথি দল কর্তৃক পরিচালিত একটি কার্যক্রম হিসেবে এটি বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে ৩৫ জন কিশোরীর মাঝে সনদপত্র বিতরণ করে হয়।

ঠাকুরগাঁও প্রতিনিধি

২২-৯-২০২৫ রাত ৯:৪৪