287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

ভারতের বিপক্ষে ম্যাচকে আলাদাভাবে দেখছে না বাংলাদেশ

#
news image

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুশীলনের মাঝপথেই সংবাদমাধ্যমের অনুরোধে সাড়া দিলেন মেহেদী হাসান। কথা বলা শুরুর আগে তিনি জানালেন, নেটে ব্যাটিং করতে থাকা ব্যাটসম্যানদের শটে বল এলে যেন তাঁকে সতর্ক করা হয়। চার মিনিটের সংবাদ সম্মেলনেই তা এল দুবার। একবার দৌড়ে ছুটলেও এই অফ স্পিনিং অলরাউন্ডার আরেকবার দাঁড়িয়েই থাকলেন।

বাংলাদেশের পরের ম্যাচটা যাদের বিপক্ষে, বাড়তি সতর্ক না থেকে অবশ্য উপায়ও নেই। মেহেদী যদিও বলছেন, সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচটাকে নাকি আলাদাভাবে দেখছেন না তাঁরা।

এবারের এশিয়া কাপেও গ্রুপ পর্বের সব কটি ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছে ভারত। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরেও যাত্রাটা ভালো হয়েছে তাঁদের। কাল এই ভারতের বিপক্ষে দুবাইয়ে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জিতে এ ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশও।

কাল দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মেহেদী বলেছেন, ‘বেশি কিছু চিন্তা করছি না। শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য যেভাবে থাকতে হয়, সেভাবেই আছি। প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া—ওভাবে চিন্তা করছি না।’

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচ খেলে শুধু একটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে দিল্লিতে দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচে এ জয় পায় তারা। পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ ম্যাচ হলে একটা বাড়তি উত্তেজনা দেখা যায় দর্শকদের মধ্যে।

ক্রিকেটাররা নাকি এসবও আঁচ করছেন না, ‘এসব নিয়ে চিন্তা করছি না। এটা তো (হাইপ) আপনারা তৈরি করছেন বা দর্শকদের মধ্যে আছে। আমরা যেভাবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছি, ওভাবেই খেলব।’

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে উইকেটশূন্য থাকা পর মেহেদীর খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে। তবে আবার শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়ে দুটি উইকেট পেয়েছেন তিনি।

মেহেদী বলেন, ‘ভালোর তো কখনো শেষ থাকে না। মনে হলো আরও যদি ভালো করতে পারতাম, তাহলে আরও ভালো হতো। একটা ভালো জিনিস যে যখন খেলছে, পারফর্ম করছে। এটা আমাদের দলের জন্য ভালো দিক।’

স্পোর্টস ডেস্ক

২৩-৯-২০২৫ দুপুর ১২:২৬