287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

বেটিং অ্যাপ বিতর্কে মুখ খুললেন মিমি

#
news image

সম্প্রতি বেআইনি অনলাইন বেটিং অ্যাপ ঘিরে তদন্তে নাম জড়ানোর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। এবার তিনি নিজেই মুখ খুললেন বিষয়টি নিয়ে এবং জানালেন স্পষ্ট বার্তা।

ইডির (ED) তলবের পর গত ১৬ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরা দেন মিমি। তদন্ত সংস্থা জানায়, একটি অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের সন্দেহে তদন্ত চলছে। সেই অ্যাপের প্রচার বা আর্থিক লেনদেনে সম্ভাব্য যোগসূত্রের কারণেই মিমি, উর্বশী রাওতেলা, সুরেশ রায়না ও শিখর ধাওয়ানসহ একাধিক তারকাকে ডাকা হয়েছে।

এতদিন চুপ থাকলেও এবার মিমি সরাসরি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, 'আমি কোনওভাবে এমন কোনও ব্র্যান্ডের সঙ্গে যুক্ত নই যারা বেটিং বা জুয়ার মতো কার্যকলাপকে প্রচার করে। যদি আমার নাম বা ছবি এই ধরনের প্রচারে ব্যবহার করা হয়, তা সম্পূর্ণ অনুমতিহীন। আমি সবাইকে অনুরোধ করব এমন অবৈধ অ্যাপ থেকে দূরে থাকুন এবং অন্যদেরও সচেতন করুন।'

তিনি আরও বলেন, ভারত সরকার ইতোমধ্যে ‘রিয়েল মানি গেমিং অ্যাপ’ নিষিদ্ধ করেছে। এই অ্যাপগুলোতে অংশগ্রহণের মাধ্যমে তথ্যচুরি, সাইবার হামলা ও প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।

অভিনেতা অঙ্কুশ হাজরাও একই বিতর্কে জড়ালেও এখনো পর্যন্ত তিনি প্রকাশ্যে কিছু বলেননি। তবে এই আইনি জটিলতা মিমি-অঙ্কুশ অভিনীত আসন্ন ছবি ‘রক্তবীজ ২’-এর প্রচারে কোনো প্রভাব ফেলেনি।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। যেখানে খলনায়কের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে এবং মিমিও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

অনলাইন প্রতিনিধি

২৩-৯-২০২৫ দুপুর ১:৫৫