287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা!

#
news image

ঝিনাইদহের শৈলকুপায় রেজিস্ট্রার আপডেট না থাকা, ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রি না করা ও বেশি দামে সার বিক্রি করাসহ নানা অভিযোগে ৪টি সার ডিলার কে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ। 

জানা যায়,উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিসিআইসির সার ডিলার মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে রেজিস্ট্রার আপডেট, ক্যাশ মেমো না থাকা ও বেশি দামে সার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। 

এছাড়া সাধুহাটি বাজারে অবস্থিত মেসার্স হামজা ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি, সারের স্টক রেজিস্টার না থাকা এবং ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রি না করার অভিযোগে মেসার্স হামজা ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ১৫০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাধুহাটি বাজারে লাইসেন্স ও ক্যাশ মেমো ছাড়া বীজ বিক্রি করায় ফাতেমা ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং থানা রোডে বেশি দামে পেঁয়াজের বীজ বিক্রি, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা ও বীজ ক্রয়ের যথাযথ মেমো প্রদান করতে ব্যর্থ হওয়ায় মা বীজ ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, নানা অভিযোগে ৪টি সার ডিলারকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

ঝিনাইদহ প্রতিনিধি

২৩-৯-২০২৫ বিকাল ৫:৫২