287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত দুজন মারা গেছেন

#
news image

চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে হারুন এবং সোমবার রাত ৯টা ২০ মিনিটে সালাউদ্দিনের মৃত্যু হয়। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তারা দুজনই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, হারুনের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং সালাউদ্দিনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসক সূত্রে জানা গেছে, বর্তমানে একই ঘটনায় দগ্ধ আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। 

উল্লেখ্য, চন্দনাইশে সিলিন্ডার গুদামে বিস্ফোরণের পরপরই তিনজনের মৃত্যু হয়। নতুন করে হারুন ও সালাউদ্দিনের মৃত্যুর মধ্য দিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

অনলাইন ডেস্ক

২৪-৯-২০২৫ রাত ১২:৩২