287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

সিলেটে সাবেক বিএনপি নেতা সাহাব উদ্দিনকে আরও দুটি মামলায় আটক দেখানো হলো

#
news image

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে আরও দুটি মামলায় আটক দেখানো হয়েছে। একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে সিলেটের আদালতে হাজির করা হলে তাকে আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলা দুটি কোম্পানীগঞ্জ ভূমি অফিসের দায়ের করা বালু ও পাথর চুরির।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ জানান, ভূমি অফিসের দায়ের করা মামলাসহ মোট দুটি মামলায় সাহাব উদ্দিনকে আটক দেখানো হয়েছে। তাকে আজ আদালতে তোলা হলে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

প্রসঙ্গত, সাহাব উদ্দিন ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। গত ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি তার সভাপতির পদ স্থগিত করে।

অনলাইন ডেস্ক

২৪-৯-২০২৫ রাত ১২:৪২