287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

সাবেক ছাত্রলীগ নেতা অজয় কর খোকন গ্রেফতার

#
news image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও বর্তমানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য জানান।

ডিএমপির খুদে বার্তায় বলা হয়, রাজধানীর গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

কী অভিযোগে বা কোন মামলায় অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিএমপির খুদে বার্তায় কিছু বলা হয়নি।

 এ বিষয়ে ডিএমপির ডিবি অফিস থেকে জানা যায়,  গতকাল মঙ্গলবার রাতে গুলশান থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। এখন তাঁকে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অজয় কর খোকন ১৯৯৮-২০০২ মেয়াদে ‎ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে মনোনয়ন পাননি।

অনলাইন ডেস্ক

২৪-৯-২০২৫ দুপুর ১:৫৩