287628
শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

রাজধানীতে আওয়ামী লীগের বড় জমায়েতের শঙ্কায় ডিএমপির কঠোর ব্যবস্থা

#
news image

রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বড় ধরনের জমায়েত ও ঝটিকা মিছিলের শঙ্কায় সাঁড়াশি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ডিএমপির গোয়েন্দা ও থানা পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজধানীর ফার্মগেট, পানি ভবনসহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে।

তালেবুর রহমান আরও জানান, রাজধানীর তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টার সময় অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউইয়র্কে আখতারকে ডিম মারা সেই যুবলীগ নেতা জামিনে মুক্ত

এছাড়া, রাজধানীর পান্থপথ পানি ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করেছে ডিবি পুলিশ।

অন্যদিকে ডিবির এক সূত্রমতে, পুলিশের অভিযানে এক স্থান থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

ডিএমপির দেওয়া তথ্যানুযায়ী, সর্বশেষ খবর অনুযায়ী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক

২৪-৯-২০২৫ বিকাল ৫:১৬